বুধবার, ২৭ মে ২০২৬
রূপপুর গোল চত্বরে ৪০ বোতল বিয়ারসহ যুবক আটক

রূপপুর গোল চত্বরে ৪০ বোতল বিয়ারসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার, পাবনা

পাবনার ঈশ্বরদীর রূপপুর গোল চত্বরে অভিযান চালিয়ে ৪০ বোতল বিয়ারসহ এক যুবককে আটক করেছে পুলিশ।বুধবার (২০ মে) দিবাগত  রাত সাড়ে ১১টা টার দিকে তাকে আটক করা হয়। 

আটকৃত ব্যক্তি হলেন রাজবাড়ি জেলার পাংশা উপজেলার বুধিবাড়ি গ্রামের মৃত আব্দুল গনি মন্ডলের ছেলে মাহরুজ আহম্মেদ (৩০)।বিষয়টি নিশ্চিত করেছেন রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুল আলম।

তিনি জানান, রুপপুর গোল চত্বর এলাকায় রাত্রীকালীন পাহারা ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে সন্দেহ করে পুলিশ। পরে তার ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল বিয়ার উদ্ধার করা হয়। 

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন