বুধবার, ২৭ মে ২০২৬
বেরোবিতে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের কর্মবিরতি

বেরোবিতে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের কর্মবিরতি

বিশেষ প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে দীর্ঘদিন ধরে পদোন্নতি ও আপগ্রেডেশন বঞ্চনার অভিযোগ তুলে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মরত কর্মকর্তারা। একইসঙ্গে তারা কর্মবিরতির ডাক দেন।

বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন আন্দোলনরত কর্মকর্তারা। এসময় তারা পদোন্নতি ও আপগ্রেডেশন প্রক্রিয়ায় বৈষম্য, হয়রানি ও দীর্ঘসূত্রিতার অভিযোগ তোলেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সহকারী রেজিস্ট্রার সিরাজুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আপগ্রেডেশন বোর্ডের আশ্বাস পেলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। উপাচার্য মহোদয়ের কথায় বিশ্বাস রেখে অপেক্ষা করেছি, কিন্তু বারবার সময় দিয়েও বোর্ড সম্পন্ন করা হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত সমাধানের চেষ্টা করেও কোনো অগ্রগতি না হওয়ায় আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছি।”

তিনি আরও বলেন, “পদোন্নতি একটি চলমান প্রশাসনিক প্রক্রিয়া। কিন্তু অজানা কারণে আমাদের আপগ্রেডেশন বোর্ড বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে।”

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন