নোয়াখালীর চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের উত্তর জিরতলী এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর আনুমানিক ১টার দিকে চৌরাস্তা থেকে লক্ষ্মীপুরগামী সড়কের বেল্লাল মিয়ার ব্রিজ সংলগ্ন বাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল ও একটি ট্রাকের সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।
তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
দুর্ঘটনার পর এলাকায় কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।