বুধবার, ২৭ মে ২০২৬
বেগমগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বেগমগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

আবু সালেহ রিয়াজ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কায়েসুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস কর্মীদের সাহসিকতা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, জনগণের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিস সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এ সময় তিনি “অদম্য ফায়ার ফাইটারদের” প্রতি শুভকামনা জানান এবং ভবিষ্যতেও জনগণের সেবায় তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন