বুধবার, ২৭ মে ২০২৬
নোয়াখালী সেনবাগে ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালী সেনবাগে ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আবু সালেহ রিয়াজ

নোয়াখালীর সেনবাগে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।

পুলিশ জানায়, সেনবাগ উপজেলার ছাতারপাইয়া এলাকায় অভিযান চালিয়ে ৩টি মাদক মামলার এজাহারভুক্ত আসামি মোঃ টুটুল (২৮) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত টুটুল কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বিপুলাসার ইউনিয়নের বড়কাচি (বাগান বাড়ী) এলাকার মৃত আনু মিয়ার ছেলে।

সেনবাগ থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন