বুধবার, ২৭ মে ২০২৬
মৌলভীবাজার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত মুর্শেদ

মৌলভীবাজার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত মুর্শেদ

তিমির বনিক

মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সুনামধন্য শিক্ষক মুর্শেদ আহমদ মুন্না। তাঁর এ অর্জনে শিক্ষাঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান এবং শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর কর্মদক্ষতা, শিক্ষার মানোন্নয়নের অবদান এবং সৃজনশীল কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা অর্জন করেছেন।

মুর্শেদ আহমদ মুন্নার এ সাফল্যে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন মহল তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতেও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন