বুধবার, ২৭ মে ২০২৬
দেশে এসেছে ওমানে গাড়ির ভেতরে মৃত ৪ ভাইয়ের মরদেহ

দেশে এসেছে ওমানে গাড়ির ভেতরে মৃত ৪ ভাইয়ের মরদেহ

ডেস্ক রিপোর্ট

ওমানের দক্ষিণ আল বাতিনাহর মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতরে মারা যাওয়া চার বাংলাদেশি সহোদরের মরদেহ দেশে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (১৯ মে) রাত ৮টা ১৫ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ এসে পৌঁছায়।

বিমানবন্দরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

এসময় মন্ত্রণালয়ের পক্ষে থেকে ৩৫ হাজার টাকা করে মরদেহ পরিবহন ও দাফনের জন্য আর্থিক সহায়তা দেয়া হয়।

রাতে চার ভাইয়ের মরদেহ নেয়া হবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। বুধবার সকালে নামাজের জানাজা শেষে পারিবারিকভাবে তাদের দাফন করা হবে।

উল্লেখ্য, ওমানে গাড়ি চালু থাকা অবস্থায় এসির এগজস্ট থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাস গ্রহণের ফলে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। এ ঘটনায় রয়্যাল ওমান পুলিশ তদন্তে নেমেছে ও আবদ্ধ গাড়িতে না ঘুমানোর সতর্কতা জারি করেছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন