বুধবার, ২৭ মে ২০২৬
দীর্ঘ ১৬ দিনের ছুটিতে যাচ্ছে নোবিপ্রবি

দীর্ঘ ১৬ দিনের ছুটিতে যাচ্ছে নোবিপ্রবি

ডেস্ক রিপোর্ট

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে দীর্ঘ ১৬ দিনের ছুটিতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। এতে আগামী ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত মোট ১২ দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে ২২ মে শুক্রবার ও ২৩ মে শনিবার এবং ৫ জুন শুক্রবার এবং ৬ জুন শনিবার হওয়ার মোট ছুটি দাঁড়িয়েছে ১৬ দিনে। 

মঙ্গলবার (১৯ মে ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, "আগামী ২৪ মে ২০২৬ থেকে ০৪ জুন ২০২৬ পর্যন্ত ক্লাসসমূহ এবং ২৫ মে ২০২৬ থেকে ০৪ জুন ২০২৬ পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে"।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটিকালীন সময়ে জরুরী কার্য সম্পাদনের জন্য স্ব স্ব বিভাগ ও দপ্তর প্রধানগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এছাড়াও ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, দপ্তর ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের অফিস ত্যাগের পূর্বে ফ্যান, লাইট, এসি ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম নিরাপদভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন