নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ মাদক কারবারি রুবেলকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত মোট ১২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
সেনবাগ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।