নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের সুয়াগাজী স্টীল ব্রিজের গোড়ায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার এলাকাবাসী ব্রিজের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
কেউ ব্যক্তিটিকে চিনে থাকলে দ্রুত বেগমগঞ্জ মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।