নোয়াখালীর বেগমগঞ্জে অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় কুরী (১৬) নিহতের ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক মোঃ নাজমুলকে (২০) গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী।
র্যাব সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে অভিযুক্ত চালক আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত নাজমুলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি বেগমগঞ্জ এলাকায় অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় কুরীর মর্মান্তিক মৃত্যু হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভেরও সৃষ্টি হয়।
ছবি: র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী।