নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় খাল খনন কার্যক্রম ও নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি। এ সময় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য জননেতা মোঃ শাহজাহানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আজকের এ পরিদর্শনে নদী ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন অতিথিরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে তারা ভাঙনের বর্তমান পরিস্থিতি ও জনদুর্ভোগ সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মন্ত্রী মহোদয় বলেন, নদী ভাঙন রোধে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ ও দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনার কথাও জানান।
এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা নদী ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।