বুধবার, ২৭ মে ২০২৬
সাবেক নোয়াখালী জেলা যুবলীগ নেতা ইকবাল করিম তারেকের মৃত্যু

সাবেক নোয়াখালী জেলা যুবলীগ নেতা ইকবাল করিম তারেকের মৃত্যু

আবু সালেহ রিয়াজ

নোয়াখালী জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ইকবাল করিম তারেক মারা গেছেন। সোমবার (১৮ মে) ভোর ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তিনি দীর্ঘদিন নোয়াখালীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং জেলা যুবলীগের আহ্বায়ক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্র জানায়, জানাজা ও দাফনের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন