বুধবার, ২৭ মে ২০২৬
যশোরে বিজিবির অভিযানে চন্দন কাঠ,মদ ও অবৈধ মালামাল আটক

যশোরে বিজিবির অভিযানে চন্দন কাঠ,মদ ও অবৈধ মালামাল আটক

মো. সেলিম রেজা তাজ

যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদক এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।
‎
‎রবিবার (১৭ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল এবং বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫ বোতল বিদেশী মদ, ভারতীয় ৩১টি শাড়ী, ১৭টি থ্রী-পিস, ০৪টি ঘড়ি, ২.৫ কেজি জিরা, ০২ কেজি কিসমিস, ২৯৪টি সার্জিকেল আইটেম, লাল চন্দন কাঠ ২৫.৫ কেজি(০৮ পিচ), ১০২টি চকলেট এবং ২৭৫টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ২৩,৮৪,৩৫০/-(তেইশ লক্ষ চুরাশি হাজার তিনশত পঞ্চাশ) টাকা।


‎
‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
‎

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন