কেশবপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে আবুজার গিফারীকে দায়িত্ব বণ্টন করা হয়েছে। ক্লাবের নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী এ দায়িত্ব প্রদান করা হয়।
দায়িত্ব গ্রহণের পর আবুজার গিফারী বলেন, কেশবপুর রিপোর্টার্স ক্লাবকে আরও সুসংগঠিত ও সাংবাদিকদের অধিকার, পেশাগত উন্নয়ন এবং ঐক্য বজায় রাখতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। পাশাপাশি তিনি ক্লাবের সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।
এ সময় ক্লাবের নেতৃবৃন্দ নব-দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে তার সফলতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।