বুধবার, ২৭ মে ২০২৬
নোয়াখালী চৌমুহনী বাজারে লাজ ফার্মার নতুন শাখার শুভ উদ্বোধন

নোয়াখালী চৌমুহনী বাজারে লাজ ফার্মার নতুন শাখার শুভ উদ্বোধন

আবু সালেহ রিয়াজ

নোয়াখালীর ব্যস্ততম ব্যবসাকেন্দ্র চৌমুহনী বাজারে “লাজ ফার্মা”র নতুন শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে ২০২৬) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা নতুন এই ফার্মেসির সফলতা কামনা করেন এবং এলাকাবাসীর জন্য মানসম্মত ও নির্ভরযোগ্য ওষুধ সেবা নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা বলেন, বর্তমান সময়ে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিশ্বস্ত ফার্মেসির গুরুত্ব অনেক বেশি। “লাজ ফার্মা” সেই সেবার মান ধরে রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও “হোসনা ফার্মেসী”র মালিক জনাব মোঃ গিয়াস উদ্দিন। তিনি নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, সততা ও গ্রাহকসেবার মাধ্যমে ব্যবসায় সফলতা অর্জন সম্ভব। পাশাপাশি তিনি ব্যবসায়িক শৃঙ্খলা ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত অতিথিরা ফিতা কেটে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন