বুধবার, ২৭ মে ২০২৬
জুলাই আন্দোলনের ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা, সোনাপুর বাজারে বিক্ষোভ

জুলাই আন্দোলনের ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা, সোনাপুর বাজারে বিক্ষোভ

আবু সালেহ রিয়াজ

জুলাই আন্দোলনের সময় নোয়াখালীর সোনাপুর বাজারে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি ও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান সাবুকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় লোকজন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ জনতা সোনাপুর বাজার এলাকায় জড়ো হয়ে চেয়ারম্যান সাবুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং তার বিচার দাবি করে। এ সময় তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলির ঘটনায় জড়িতদের এখনো আইনের আওতায় আনা হয়নি।

বিক্ষোভকারীরা বলেন, নিরীহ মানুষের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

বিক্ষোভ চলাকালে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন