বুধবার, ২৭ মে ২০২৬
পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুটি বসতঘর পুড়ে ছাই

পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুটি বসতঘর পুড়ে ছাই

মো. রাকিব সিকদার

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে একটি ঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পাশের আরেকটি ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।

পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন