বুধবার, ২৭ মে ২০২৬
নোয়াখালীতে ডেঙ্গু, নিউমোনিয়া ও জলাতঙ্ক রোগ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে ডেঙ্গু, নিউমোনিয়া ও জলাতঙ্ক রোগ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু সালেহ রিয়াজ

নোয়াখালীতে ডেঙ্গু, নিউমোনিয়া এবং জলাতঙ্ক রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব ।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু, নিউমোনিয়া ও জলাতঙ্ক বর্তমানে জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এসব রোগ প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা, মশা নিধন কার্যক্রম জোরদার করা এবং নিউমোনিয়া আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জলাতঙ্ক প্রতিরোধে প্রাণীর কামড়ের পর দ্রুত হাসপাতালে গিয়ে টিকা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

মতবিনিময় সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন