বুধবার, ২৭ মে ২০২৬
রাঙামাটিতে প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীকে ধর্ষ'ণের অভিযোগে আটক ১।

রাঙামাটিতে প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীকে ধর্ষ'ণের অভিযোগে আটক ১।

চাই সুই উ মারমা

রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চোংড়াছড়ি গ্রামের ১৫ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীকে ধর্ষ'ণের অভিযোগ একজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার সকালে ধর্ষণের ঘটনা ঘটে। পরে বিকেলে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করা হয়।


অভিযুক্ত আসামির নাম মো: তৌসিফ (১৫)। সে রিজার্ভ বাজারের পুরানবস্তি এলাকার মো: সেলিমের ছেলে। 


সকালে বাড়ির ভেতর বিদ্যালয়ের বাড়িকাজ (অ্যাসাইনমেন্ট) করছিল। এ সময় বাড়ির উঠান দিয়ে মাছ আনতে ৭/৮ জন বাঙালি হেঁটে যায়। এক পর্যায়ে মো: তৌসিফ নামে পানি খাইতে চাইলে প্রতিবন্ধী শিশুটির শরীর কাপড় খুলে ধর্ষ'ণ করে। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত পালানোর সময়ে মাছ ব্যবসায়ি মো: রুবেল ও স্থানীয়দের সহযোগিতায় তৌসিফকে আটক করা হয়। পরে স্থানীয়রা কোতোয়ালি থানায় নিয়ে এসে পুলিশের কাছে হস্তান্তর করে। কোতোয়ালি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন জানান এই বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইন ২০০০(সংশোধিত ২০২৫) এর আলোকে মামলা হয়েছে। প্রতিবন্ধী শিশুটিকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।




প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন