আজ ১৫ মে ২০২৬ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিকনির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে অনলাইনে জুয়া খেলা অবস্থায় ০২ জন আসামীকে গ্রেফতার করেছে।
গত ১৪ মে ২০২৬ খ্রিঃ রাত অনুমান ২১.৩০ ঘটিকার সময় কাউখালী থানাধীন ঘাগড়া ইউনিয়নের ০১নং ওয়ার্ড রাঙ্গীপাড়া এলাকায় আকবরের গ্যারেজের সামনে খালি জায়গায় পার্কিং করা ট্রাক নং- চট্টগ্রাম-ন-২০৮২ এর চালকের আসন ও পাশের সিটে বসে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার সময় হাতেনাতে ০২ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলোঃ
১। মোঃ সাফায়েত হোসেন প্রকাশ বাপ্পী (২০), পিতা- মোঃ আবুল কালাম, সাং- রাঙ্গীপাড়া স্কুল টিলা, থানা- কাউখালী, জেলা- রাঙ্গামাটি।
২। মোঃ তাহির (২৩), পিতা- মোঃ শামছুদ্দিন, সাং- রাঙ্গীপাড়া, শরীফ মেম্বারের বাড়ীর পার্শ্বে, থানা- কাউখালী, জেলা- রাঙ্গামাটি।
অভিযানকালে আসামীদের নিকট হতে ০১টি Android Smart Phone (Model: Realme C61) উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাউখালী থানার মামলা নং-০৮, তারিখ- ১৫/০৫/২০২৬ খ্রিঃ, ধারা- সাইবার সুরক্ষা আইন ২০১৫ এর ২০/২৭ মোতাবেক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।