বুধবার, ২৭ মে ২০২৬
বাউফলে কোটি টাকার মডেল মসজিদ তবুও সাধারণ মানুষের নাগালের বাইরে

বাউফলে কোটি টাকার মডেল মসজিদ তবুও সাধারণ মানুষের নাগালের বাইরে

মো. রাকিব সিকদার

পটুয়াখালীর বাউফল উপজেলায় নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্থাপনাটি ধর্মপ্রাণ মুসল্লীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলেও, এর অবস্থান নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও আলোচনা।

স্থানীয়দের অভিযোগ, দেশের অন্যান্য স্থানে মডেল মসজিদ সাধারণত প্রধান সড়কের পাশে বা সহজে চোখে পড়ে এমন জায়গায় নির্মাণ করা হলেও বাউফলের মসজিদটি করা হয়েছে অনেকটা জনবিচ্ছিন্ন ও আড়াল স্থানে। ফলে সাধারণ মানুষ সহজে মসজিদটির অবস্থান জানতে পারছে না, এমনকি অনেক পথচারী বা দূর-দূরান্তের মুসল্লীরও সেখানে গিয়ে নামাজ আদায় করা কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

এলাকাবাসীর মতে, একটি মডেল মসজিদ শুধু নামাজের স্থান নয়, বরং এটি একটি ধর্মীয় ও সামাজিক কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ। তাই এমন স্থাপনা এমন জায়গায় হওয়া উচিত ছিল যেখানে মানুষ সহজে যাতায়াত করতে পারে এবং মসজিদটির সৌন্দর্য ও গুরুত্ব সবার চোখে পড়ে।

সচেতন মহলের প্রশ্ন, এত বড় একটি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থান নির্বাচন কীভাবে করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয় জনগণের মতামত কতটুকু বিবেচনায় নিয়েছে?

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকেই মনে করছেন, ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণের আগে জনসাধারণের সুবিধা ও বাস্তবতা আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন