রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কাউখালী থানার নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৫ মে ২০২৬ খ্রিঃ কাউখালী থানাধীন ০১ নং বেতবুনিয়া ইউনিয়নের রাবারবাগান ফরেনার্স পুলিশ চেকপোস্ট এলাকায় মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়।
চেকপোস্ট অভিযানে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে এসআই (নিঃ) জিন্নাত খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ৪৫০ গ্রাম গাঁজাসহ ০১ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী: মোঃ নুরুল আবছার (৬০), পিতা-মৃত মুন্সি মিয়া, সাং-কদলপুর, খলিফাপাড়া, ০৮ নং ওয়ার্ড, কদলপুর ইউপি, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম।
এ ঘটনায় কাউখালী থানার মামলা নং-০৭, তারিখ ১৫/০৫/২০২৬ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৯(ক)/৪১ রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।