পটুয়াখালীর বাউফল উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৬ উপলক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে প্রাপ্ত কৃষকদের তালিকা হতে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় এ লটারি অনুষ্ঠিত হয়।
(১৪ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সালেহ আহমেদ। এসময় উপজেলা প্রশাসন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লটারির মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ২৫৬ জন কৃষককে বোরো ধান সরবরাহের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান সংগ্রহ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং খাদ্য গুদামে স্বচ্ছভাবে ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। এতে সাধারণ কৃষকদের মাঝে ইতিবাচক সাড়া পড়েছে।