বুধবার, ২৭ মে ২০২৬
চাটমোহরে এসএসসি ২০১৫ ব্যাচের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাটমোহরে এসএসসি ২০১৫ ব্যাচের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, পাবনা

পাবনার চাটমোহর আরসিএন অ্যান্ড বিএসএন পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৫ ব্যাচের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় স্কুল প্রাঙ্গণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে এসএসসি ২০১৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর একত্রিত হয়ে তারা স্মৃতিচারণ, পারস্পরিক খোঁজখবর নেওয়া এবং ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করার সুযোগ পান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক মো. নুরুজ্জামান। তিনি শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ঐক্যবদ্ধ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এ সময় ইফতার মাহফিল সমন্বয় করেন, কবির, জ্যোতি, কাওসার, রতন, মামুন, পিয়ান্ত, জিম সহ অনেকে। পরে দোয়া শেষে সবাই ইফতারে অংশ নেন।

ইফতার মাহফিলটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং সকলের মাঝে একতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন