বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে নেশা জাতীয় সিরাপসহ আটক-২

বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে নেশা জাতীয় সিরাপসহ আটক-২

মো. সেলিম রেজা তাজ

যশোর সীমান্তে ৪৯ বিজিবি ও র‍্যাব-৬ এর যৌথ অভিযানে ২জন আসামীসহ ১১৮ বোতল WINCEREX COUGH SYRUP (নেশা জাতীয়) ও ৯৯ বোতল ESCUF  SYRUP (নেশা জাতীয়) আটক করা হয়েছে।

‎১৪ মে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ঘিবা সীমান্তে বিজিবি ও র‍্যাব যৌথ অভিযান পরিচালনা করে ধান্যখোলা গ্রামের মধ্য হতে ০২জন আসামীসহ ১১৮ বোতল WINCEREX COUGH SYRUP (নেশা জাতীয়), ৯৯ বোতল ESCUF  SYRUP (নেশা জাতীয়) এবং ০১টি মোবাইল আটক করে।

‎বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী আটক আসামী বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের হায়দার আলীর ছেলে ইমরান হোসেন(৩৫) ও বেনাপোল পুড়াবাড়ী নারায়ণপুরের শফিকুলের ছেলে মিনাজুল(৪৫)।

‎বিজিবি আরও জানায়, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১২টি শাড়ী, ০২টি থ্রী-পিস, ০২টি কম্বল, ১৫টি পোশাক সামগ্রী, ০১ কেজি জিরা, ০১ প্যাকেট ফুসকা, ৭৮৬টি চকলেট এবং ২০৫টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৩,৪২,৪০০/-(তিন লক্ষ বিয়াল্লিশ হাজার চারশত) টাকা। আটককৃত মাদকদ্রব্যসহ আসামীদেরকে মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন