নোয়াখালীর সুধারাম থানার দত্তেরহাট ও কালীতারা মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ৫ জন মাদকসেবীকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।