বুধবার, ২৭ মে ২০২৬
মণিরামপুরে সরকারি বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধ-কৃষকের ধান কিনবে সরকার, মিলবে ন্যায্যমূল্য

মণিরামপুরে সরকারি বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধ-কৃষকের ধান কিনবে সরকার, মিলবে ন্যায্যমূল্য

সাব্বির হাসান

যশোরের মণিরামপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি ২০২৬ মৌসুমের সরকারি বোরো ধান সংগ্রহ কার্যক্রম। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও কৃষকদের ন্যায্যমূল্য প্রদানের লক্ষ্যে উপজেলার প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি সরকার নির্ধারিত মূল্যে ধান সংগ্রহ করছে উপজেলা খাদ্য বিভাগ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টায় মণিরামপুর উপজেলা খাদ্য গুদামে লাল ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন। এসময় প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয় ৩৬ টাকা, যা প্রতি মণে দাঁড়ায় ১ হাজার ৪৪০ টাকা।

‎উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মাহমুদা আক্তার বিথী।উপজেলা খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ পলাশ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রান্তিক কৃষক খলিলুর রহমান, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাকির হোসেন, সাংবাদিক শাহিনুর রহমান পান্না, চালকল মালিক ও চাতাল ব্যবসায়ী আরিফ হোসেন, আলমগীর হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

‎খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে সংগ্রহ করা হচ্ছে। এ বছর মণিরামপুর উপজেলায় প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি মোট ২ হাজার ২৯৩ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। মে মাসে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ উদ্যোগ কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি খাদ্য মজুদ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কৃষকরা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই ধান বিক্রি করতে পারেন, সে বিষয়েও প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন