বুধবার, ২৭ মে ২০২৬
রাঙ্গামাটির কাউখালীতে জিআর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার।

রাঙ্গামাটির কাউখালীতে জিআর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার।

চাই সুই উ মারমা

 কাউখালী থানার বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে ২০২৬) রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরী-এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার ঘাগড়া ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত আসামির নাম রিয়াজ হোসেন প্রকাশ ইরাক (২৫)। তিনি রাঙ্গীপাড়া ১নং ওয়ার্ড, ঘাগড়া ইউনিয়ন, কাউখালী,রাঙ্গামাটির বাসিন্দা। তার পিতার নাম জুলফিকার আলী ভুট্টু।


পুলিশ জানায়, গ্রেফতারকৃত রিয়াজ হোসেন জিআর নং-১১৭/২৪ মামলার ৩৭৯ ধারার পরোয়ানাভুক্ত পলাতক আসামী ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক রাত ৯ টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


পরে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন