বুধবার, ২৭ মে ২০২৬
নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে গাজীপুরের কোনাবাড়ী ও মৌচাক এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ

নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে গাজীপুরের কোনাবাড়ী ও মৌচাক এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ

মো. রাকিব সিকদার

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে গাজীপুরের কোনাবাড়ী ও মৌচাক এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, কয়েকদিন আগে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই চার ছাত্রী। এ ঘটনায় পরিবারগুলো উদ্বিগ্ন হয়ে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে।

অবশেষে গাজীপুরের কোনাবাড়ী ও মৌচাক এলাকায় নিজেদের ভাড়া নেওয়া একটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, কী কারণে তারা বাড়ি ছেড়ে গিয়েছিল এবং এর পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন