বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
বাউফল পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে জমে উঠছে আলোচনা

বাউফল পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে জমে উঠছে আলোচনা

মো. রাকিব সিকদার

পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য মেয়র পদপ্রার্থীদের নাম নিয়ে এখন থেকেই সরগরম হয়ে উঠেছে পৌর এলাকার বিভিন্ন মহল। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক অঙ্গনে আলোচনায় রয়েছেন অন্তত ১০ জন সম্ভাব্য প্রার্থী।

সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা হলেন—

১. রিয়াজ হোসেন
২. আব্দুল্লাহ আল ফাহাদ
৩. অ্যাড. আবুল কাশেম
৪. আপেল মাহমুদ ফিরোজ
৫. মোঃ হুমায়ুন কবির
৬. আনিছুর রহমান
৭. নাজমুল ইসলাম মিলটন
৮. তরিকুল ইসলাম আঞ্জল
৯. মহিউদ্দিন সবুজ
১০. সামুয়েল আহমেদ লেলিন

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এখন বাউফল পৌর নির্বাচন নিয়ে চলছে আলোচনা।

তবে নির্বাচন কমিশন এখনো তফসিল ঘোষণা না করায় প্রার্থিতা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবুও সম্ভাব্য প্রার্থীদের ঘিরে ভোটারদের মাঝে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন