শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
নোয়াখালীতে বিসিডিএস নেতৃবৃন্দের সাথে ঔষধ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিসিডিএস নেতৃবৃন্দের সাথে ঔষধ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু সালেহ রিয়াজ

নোয়াখালীতে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) জেলা ও উপজেলা নেতৃবৃন্দের সাথে ঔষধ প্রশাসনের নবনিযুক্ত সহকারী পরিচালকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) বেলা ১১টায় বিসিডিএস নোয়াখালী জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন, জেলা কার্যালয়, নোয়াখালীর নবনিযুক্ত সহকারী পরিচালক জনাবা সালমা সিদ্দিকা।

সভায় নোয়াখালী জেলার কেমিস্টস ও ঔষধ ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়। এসময় সহকারী পরিচালক সালমা সিদ্দিকা বলেন, ব্যবসায়ীদের যৌক্তিক দাবি ও প্রস্তাব বাস্তবায়নে ঔষধ প্রশাসন কার্যকর ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, নকল-ভেজাল ঔষধ প্রতিরোধ এবং অবৈধ ও বেআইনীভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠান বা ঔষধ ব্যবসা বন্ধে সবাইকে ঔষধ প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

সভায় বিসিডিএস নোয়াখালী জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন