বুধবার, ২৭ মে ২০২৬
কুড়িগ্রামে জেলা স্কাউটস ভবনের সম্প্রসারিত দ্বিতীয় তলার  উদ্বোধন

কুড়িগ্রামে জেলা স্কাউটস ভবনের সম্প্রসারিত দ্বিতীয় তলার উদ্বোধন

শাহীন আহমেদ

কুড়িগ্রাম জেলার জেলা স্কাউটস ভবনের দ্বিতীয় তলার  সম্প্রসারণ কাজ শেষে এর উদ্বোধন  করা হয়েছে।

 মঙ্গলবার দুপুরে এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক  কুড়িগ্রাম ও জেলা স্কাউটসের সভাপতি অন্ন পূণা' দেবনাথ।

 অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মোশাররফ হোসেন ফারুক, সহ-সভাপতি খায়রুল ইসলাম   কুড়িগ্রাম এর  প্রবীণ স্কাউটার এবং  বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী ট্রেনিং কমিশনার এ কে এম সামিউল হক নান্টু ও কমিশনার ট্রেইনার মোঃ শাহাবুদ্দিনহ অন্যান্যরা।

 অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা সদরের ও উলিপুর সহ উপজেলা থেকে আগত দেড় শতাধিক  শিক্ষাথী' কাব স্কাউট,স্কাউট ও রোভাররা অংশ নেয়।

 উল্লেখ্য, জেলা স্কাউটস ভবনের ৬ তলা ভবনের ২য় তলার সম্প্রসারিত কাজের সম্পূর্ণ অংশ সম্পন্ন হওয়ার পরে  এর উদ্বোধন করলেন জেলা প্রশাসক।

 ২ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ভবনের কাজের সমাপ্তি হলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করা হয়।




প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন