বুধবার, ২৭ মে ২০২৬
যশোরসহ ১০ জেলায় ভোক্তার অভিযানঃ জরিমানা ১ লক্ষ ৩৫ হাজার

যশোরসহ ১০ জেলায় ভোক্তার অভিযানঃ জরিমানা ১ লক্ষ ৩৫ হাজার

মো. সেলিম রেজা তাজ

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ১১ মে ২০২৬ তারিখ ভোক্তা অধিকারের ১০ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
‎
‎তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
‎
‎খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার হাজী মহাসিন রোড এলাকায়  অভিযান চালিয়ে মহানগর ডায়াগনস্টিক সেন্টার কে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যবহার করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় ১টি প্রতিষ্ঠান-কে মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়৷
‎
‎খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার হাজী মহাসিন রোড এলাকায় অভিযান চালিয়ে বিসমিল্লাহ ঔষধ ঘর কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা এবং তানহা স্টোর কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ২ টি প্রতিষ্ঠান-কে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।।
‎
‎কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর উপজেলার ত্রিমোহ্নী বাজার এলাকায় অভিযান চালিয়ে রাজধানী ব্রেড এন্ড বেকারি কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৫  হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 
‎
‎মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে শ্রীপুর উপজেলার রাধানগর ও সাচিলাপুর এলাকায়  অভিযান চালিয়ে মেসার্স রাজ্জাক অয়েল মিল কে মুল্য তালিকা প্রদর্শন না করা ও যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৩  হাজার টাকা একই অপরাধে জালাল তেল মিল কে ৩ হাজার টাকা এবং মেসার্স শষী মিষ্টান্ন কে খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ করা ও  অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ২০ হাজার টাকা  জরিমানা করা হয়। এ সময় মোট ০৩ টি প্রতিষ্ঠান-কে ২৬ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
‎
‎ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে হরিণাকুন্ডু   উপজেলার সাবেক বিন্নি বাজার এলাকায়  অভিযান চালিয়ে মেহমান চানাচুর কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ২৫  হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয় । 
‎
‎খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার ডাকবাংলা মোড় এলাকায় অভিযান চালিয়ে মেসার্স লাভলু হোটেল কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৮ হাজার টাকা এবং একই অপরাধে হোটেল কস্তুরি কে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  শরিফা সুলতানা এর নেতৃত্বে সদর উপজেলার দেপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ভাই ভাই স্টোরকে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৫ হাজার টাকা এবং আননাফি আইসক্রিম কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২  টি প্রতিষ্ঠান-কে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে সদর উপজেলার কাটিয়া টাউন ও পাকাপুল বাজার এলাকায় অভিযান চালিয়ে মিঠু মানিক স্টোর কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৮ হাজার টাকা এবং সাব্বির স্টোর কে ধার্যকৃত মুল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর  উপজেলার চুয়াডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে এভ্রিডে ফার্মেসী কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিষয় করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় ০১ টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে দামুড়হুদা উপজেলার দামুড়হুদা বাজার এলাকায় অভিযান চালিয়ে  দামুড়হুদা ফিলিং স্টেশন কে পরিমাপে কারচুপি করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময়  ০১ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎অভিযানে ১৬ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩৫ হাজার  টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । 
‎
‎অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
‎জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন