বুধবার, ২৭ মে ২০২৬
শার্শায় পুলিশের সাঁড়াশি অভিযান: ৭ জন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

শার্শায় পুলিশের সাঁড়াশি অভিযান: ৭ জন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

মেহেদী হাসান রিপন

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন শার্শা থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা কামাল হোসেন, আব্দুল আলিম, মোতালেব হোসেন মুতালেব, সম্রাট, মিজানুর রহমান, আল মামুন রেজা এবং মনজুয়ারা খাতুন। পুলিশ জানায়, আটককৃতদের প্রত্যেকের বিরুদ্ধেই আদালতের গ্রেফতারি পরোয়ানা ঝুলে ছিল।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে বিশেষ টিম গঠন করে পৃথক তিনটি স্থানে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মঙ্গলবারই আদালতে সোপর্দ করা হয়েছে।তিনি আরও হুঁশিয়ারি দেন যে, পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে এবং এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন