বুধবার, ২৭ মে ২০২৬
কুলাউড়ায় মনু নদে ভেসে আসা অজ্ঞাত একটি লাশ উদ্ধার

কুলাউড়ায় মনু নদে ভেসে আসা অজ্ঞাত একটি লাশ উদ্ধার

তিমির বনিক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মনু নদে থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা পুলিশে খবরে দিলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

মঙ্গলবার উপজেলার টিলাগাঁও এলাকায় নদীর পানিতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে ধারণা করা হচ্ছে, লাশটি ভারত সীমান্তবর্তী এলাকা থেকে ভেসে এসে মনু নদীতে পৌঁছাতে পারে। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানিয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন