রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট ওমরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পরিদর্শনকালে সাথে ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েতুল্লাহ মিয়া।
পরিদর্শনকালে দেখা যায়, দুইজন শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও তাদের ছুটির বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অবগত ছিলেন না। এমনকি ছুটির নথিপত্রে প্রধান শিক্ষকের কোনো স্বাক্ষরও পাওয়া যায়নি। এই অনিয়ম পরিলক্ষিত হওয়ায় সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন জেলা শিক্ষা কর্মকর্তা। প্রশাসনের এই আকস্মিক তদারকিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা একে সাধুবাদ জানিয়েছেন।