বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
হবিগঞ্জে সড়কে বাসের ধাক্ষায় প্রাণ হারালেন যুবদল নেতা ফারুক

হবিগঞ্জে সড়কে বাসের ধাক্ষায় প্রাণ হারালেন যুবদল নেতা ফারুক

আজিজুল হক সানু

হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুকের  মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিকাল ৪টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মৌচাক মোহনা কমিউনিটি ক্লিনিক এর সামনে রাস্তায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মনিরুজ্জামান ফারুক মোটরসাইকেল নিয়ে বাহুবল বাজারের দিকে মুখ করতেই সিলেটগামী অজ্ঞাত একটি বাসের ধাক্কা খেয়ে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। নিহতের বাড়ি উপজেলার শাহপুর গ্রামে। ঘটনার খবর পেয়ে স্বজন ও নেতাকর্মী হাসপাতালে দেখতে ছুটে যান এবং শোকের ছায়া নেমে পড়ে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন