সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এ্যালংজানি গ্রামের সোবহান প্রামানিক (৭০) নিজ বাড়ীতে বসতঘরে খুন হয়েছেন । গতকাল রবিবার দিন পেরিয়ে গভীর রাতে সিধ কেটে ঘরে ঢুকে ঘুমিয়ে থাকাবস্থায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। তার স্ত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। উল্লাপাড়া মডেল থানা পুলিশ খবর পেয়ে আজ সোমবার ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। একই গ্রামের হায়দুল ইসলামকে (৫০) গ্রামের লোকজন আটক করে পুলিশে দিয়েছেন। উল্লাপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান গণমাধ্যম কর্মিদেরকে বলেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।