ঈদুল ফিতর উপলক্ষে ঈশ্বরগঞ্জ পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ.কে.এম আতিকুর রাজ্জাক ভূঁইয়া (হীরা)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সম্প্রীতি। এই আনন্দ উৎসব যেন প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় এবং সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনে, এটাই আমার একান্ত কামনা।
তিনি আরও উল্লেখ করেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ভূঁইয়ার জ্যেষ্ঠ পুত্র হিসেবে তিনি সর্বদা জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে তিনি পৌরসভার সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
"শুভেচ্ছা বার্তায় তিনি পৌরবাসীকে উদ্দেশ্য করে বলেন, “শান্তি ও উন্নয়নের লক্ষ্যে আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। এবারের ঈদ আপনাদের জীবনে বয়ে আনুক অনাবিল প্রশান্তি।”উল্লেখ্য, আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা কেবল উপজেলা বিএনপির বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়কই নন, তিনি ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বিআরডিবি (BRDB) ঈশ্বরগঞ্জের সাবেক চেয়ারম্যান হিসেবেও পরিচিত।