বুধবার, ২৭ মে ২০২৬
সালথায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন: তামিম ইলেকট্রনিক্সে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

সালথায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন: তামিম ইলেকট্রনিক্সে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

বিশেষ প্রতিনিধি

ফরিদপুরের সালথায় দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) সকালে সালথা বাজারে স্থানীয় স্বনামধন্য প্রতিষ্ঠান ‘তামিম ইলেকট্রনিক্স’-এর উদ্যোগে এ আয়োজন করা হয়।

সকাল ১১টার দিকে সালথা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি বের হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল আকর্ষণীয় ব্যানার, ফেস্টুন ও প্রচারণামূলক প্ল্যাকার্ড। বাদ্যযন্ত্রের তালে তালে সাধারণ মানুষের মাঝে ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনের বিভিন্ন সুবিধার বার্তা পৌঁছে দেওয়া হয়।

র‍্যালিতে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তামিম ইলেকট্রনিক্সের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও কৌতূহল লক্ষ্য করা যায়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় আয়োজকরা জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওয়ালটনের নির্দিষ্ট মডেলের ফ্রিজ, এয়ার কন্ডিশনার (এসি) ও ওয়াশিং মেশিন কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করলেই ক্রেতারা পেতে পারেন সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার জয়ের সুযোগ। পাশাপাশি রয়েছে নিশ্চিত ক্যাশ ভাউচার ও নানা আকর্ষণীয় উপহার।

তামিম ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মোঃ সাহেব মাতুব্বর বলেন,“ওয়ালটনের আধুনিক ও মানসম্মত পণ্য এবং ডিজিটাল ক্যাম্পেইনের বিশেষ সুবিধা সালথাবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। ক্রেতারা এখন পণ্য কেনার পাশাপাশি ভাগ্য বদলের সুযোগও পাচ্ছেন।”

এদিকে ওয়ালটনের এই ব্যতিক্রমী অফারকে ঘিরে সালথার ক্রেতাদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। অনেকেই ইতোমধ্যে তামিম ইলেকট্রনিক্সে ভিড় করছেন ডিজিটাল ক্যাম্পেইনে অংশ নিতে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন