নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ও শরীফপুর ইউনিয়নে অননুমোদিত উপায়ে মাটি কাটার দায়ে দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় দায়ের করা দুইটি মামলায় ভ্রাম্যমাণ আদালত তাদের সর্বমোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এসময় অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত দুইটি স্কেভেটর ও একটি পিকআপ জব্দ করা হয়। পরবর্তীতে ভবিষ্যতে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহার করা হবে না—এমন মুচলেকার ভিত্তিতে যানবাহনগুলো নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।