বুধবার, ২৭ মে ২০২৬
গোবিপ্রবি তে নরসিংদী জেলা সমিতির চড়ুইভাতি অনুষ্ঠিত

গোবিপ্রবি তে নরসিংদী জেলা সমিতির চড়ুইভাতি অনুষ্ঠিত

মো: আরমান মজুমদার

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজিত “চড়ুইভাতি অনুষ্ঠান-২০২৬”। শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১২ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন তানভীর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কালাম সরকার। এতে সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। ছিলো আড্ডা, সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির নানা আয়োজন। উপস্থিত শিক্ষার্থীরা এমন আয়োজনকে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে মোফাজ্জল হোসেন তানভীর বলেন,

“নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতি সবসময় শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ এবং সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করতে কাজ করে যাচ্ছে। এই চড়ুইভাতি শুধু আনন্দের আয়োজন নয়, বরং আমাদের একতার প্রতীক। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের কল্যাণে আরও বড় পরিসরে কাজ করতে চাই।”


প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন