অদ্য ০৯ মে ২০২৬ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিক - নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ( ডিবি )’র নেতৃত্বে ডিবি টিম বিশেষ অভিযান পরিচালনা করে রাঙ্গামাটি সদর থানাধীন মহসিন কলোনী, রিজার্ভ বাজার এলাকা হতে অনুমান ১১:২০ ঘটিকায় তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও মাদকসহ ২০টি মামলার আসামী মোঃ নাছির ( ৪০ ), পিতা - মৃত চুন্নু মিয়া, সাং - মহসিন কলোনী, ১নং ওয়ার্ড, রিজার্ভ বাজার, থানা - কোতোয়ালী, জেলা - রাঙ্গামাটিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল বলে জানা যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য সংক্রান্ত একাধিক মামলাসহ মোট ২০ টি মামলা বিচারাধীন রয়েছে।
অভিযান চলাকালে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় ও তথ্য আদান - প্রদান করা হয়। একইসাথে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় এবং অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণকে অনুরোধ জানানো হয়।
রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।