নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির নগদ টাকা ও ১৫০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
অদ্য ০৮/০৫/২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের খুনার বাড়ি এলাকা থেকে ফাতেমা বেগম (৪০) নামে এক নারীকে তার বসতঘর থেকে আটক করা হয়। তিনি ইসমাইল হোসেনের স্ত্রী।
অভিযানকালে তার কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ৯৫ হাজার ৩০০ টাকা এবং ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতারকৃত নারীর সঙ্গে তার ৮ মাস বয়সী শিশু সন্তান ওমর ফারুকও ছিল।
এদিকে, ফাতেমা বেগমের স্বামী ইসমাইল হোসেন পাকি (৫০) পলাতক রয়েছেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী মিলে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।