রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট ৪ নং ওয়ার্ডের দূর্গম শুকনো ছড়া এলাকায় ইউপিডিএফ প্রসীত দলের সদস্য হেগেরা চাকমা নিহত হয়েছে।
শনিবার ভোরে শুকনো ছড়া ১০ নাম্বার পাড়ায় আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসিরা তাকে ব্রাশ ফায়ারে হত্যা করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনা স্থলের দিকে রওনা হয়েছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানাযায় নিহত হেহেরা চাকমা ওরফে লেত্তবাপ পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউ পি ডি এফ দলের সদস্য ছিলো। তবে এ বিষয়ে ইউপিডিএফ এর একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাওকে পাওয়া যায়নি। সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন নিহতের খবর নিশ্চিত করে বলেন আমার খবর পেয়ে ঘটনা স্থলের দিকে রওনা হয়েছি। পৌঁছে বিস্তারিত জানতে পারবো।