বুধবার, ২৭ মে ২০২৬
কক্সবাজার জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে টেকনাফ উপজেলা ছাত্রদলের বিজয় মিছিল।

কক্সবাজার জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে টেকনাফ উপজেলা ছাত্রদলের বিজয় মিছিল।

কাউছার উদ্দিন হৃদয়

কক্সবাজার জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে টেকনাফের হোয়াইক্যং স্টেশনে টেকনাফ উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
টেকনাফ উপজেলা ছাত্রদল নেতা ফাহিমের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীরা নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


মিছিলটি হোয়াইক্যং স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে কক্সবাজার জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত নেতাকর্মীরা জেলা ছাত্রদলের নতুন কমিটির সফলতা কামনা করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন