শুক্রবার, ১৫ মে ২০২৬
কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে সাড়ে ৯৩ কেজি গাঁজা উদ্ধার: গ্রেফতার-১

কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে সাড়ে ৯৩ কেজি গাঁজা উদ্ধার: গ্রেফতার-১

শাহীন আহমেদ

কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে সাড়ে ৯৩ কেজি গাঁজা আটক। গ্রেফতার-১

বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। র‍্যাব-১৩ এর দায়িত্বপূর্ণ রংপুর বিভাগকে মাদকমুক্ত করতে র‍্যাব-১৩ এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছেন। 

এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ( ৭ এপ্রিল)গভীর  রাতে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের  মোসলেম উদ্দিনের ছেলে  নুর ইসলাম কে গ্রেফতার করেন।র্্যাব সুএে জানা যায় নুর ইসলামের  নিজ  বসতবাড়িতে অভিযানে তল্লাশি করে ঘরের খাঁটের নিচ থেকে  ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অধিনায়কের পক্ষে বিপ্লব কুমার গোস্বামী জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় জব্দকৃত মাদক ফুলবাড়ি থানায় হস্তান্তর ও আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন