‘ঐতিহাসিক বালাকোট দিবস’ উপলক্ষে ‘রচনা প্রতিযোগিতা’ আয়োজনের ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।। আগামী ২৫ মে রাত ১০টা পর্যন্ত চলবে এ প্রতিযোগিতায় রচনা জমা দেওয়ার কার্যক্রম।
সংগঠনের সূত্রে জানা যায়, ‘রচনা প্রতিযোগিতা ২০২৬’-এ অংশগ্রহণকারীরা ‘৬ মে ঐতিহাসিক বালাকোট দিবস’, ‘বালাকোটের ইতিহাস ও প্রেক্ষাপট’ এবং ‘চেতনার বালাকোট ও বর্তমান বাস্তবতায় তার তাৎপর্য’ বিষয়ে রচনা লিখতে পারবেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী পাবেন ৩ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী পাবেন ২ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ১ হাজার টাকা সহ ক্রেস্ট ও সার্টিফিকেট। এছাড়া ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদের জন্য থাকছে ক্রেস্ট, উপহার ও সার্টিফিকেট। সকল অংশগ্রহণকারীকেও সম্মাননাসূচক সার্টিফিকেট প্রদান করা হবে।
লেখার শর্তাবলি:
রচনা অবশ্যই নিজ হাতে লিখিত হতে হবে। A4 সাইজের সাদা কাগজ ব্যবহার বাধ্যতামূলক। সর্বোচ্চ শব্দসীমা: ২০০০-২৫০০ শব্দ। রচনা সুস্পষ্ট, পরিচ্ছন্ন ও পাঠযোগ্য হতে হবে। রচনায় লেখকের পূর্ণ নাম, বিভাগ, বর্ষ ও যোগাযোগ নম্বর উল্লেখ করতে হবে। রচনার শিরোনাম প্রতিযোগী নির্ধারণ করবে। রচনায় বইয়ের রেফারেন্স সংযুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পর জমাকৃত রচনা গ্রহণ করা হবে না।
জমা দেওয়ার পদ্ধতি:
প্রতিযোগীর নাম ও প্রয়োজনীয় সকল তথ্য সহকারে রচনার হার্ডকপি জমা দিতে হবে। (নাম, বিভাগ, বর্ষ, যোগাযোগ নম্বর) স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। প্রাপক মু. ইয়াছিন আরাফাতের (০১৬৯০০৫৮০৩০) সঙ্গে যোগাযোগ করে সরাসরি জমা দিতে হবে।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশ নিতে হলে অংশগ্রহণকারীকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী হতে হবে। শিক্ষার্থীদের মেধা, মনন ও চিন্তার বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা ব্যক্ত করেন তারা।