সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঠাকুরগাঁওয়ে গরিব ও দুঃস্থদের মাঝে সরকারের দেওয়া নগদ অর্থ বিতরণ

ঠাকুরগাঁওয়ে গরিব ও দুঃস্থদের মাঝে সরকারের দেওয়া নগদ অর্থ বিতরণ

মামুনুর রশিদ মামুন

‎ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় আমগাঁও ইউনিয়নের যাদুরানী উচ্চ বিদ্যালয় মাঠে গরিব, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।‎বৃহস্পতিবার(১৯ মার্চ) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে  প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা হিসেবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল ফিতর-২০২৬  উপলক্ষ্যে যাদুরানী উচ্চ বিদ্যালয় মাঠে  ঠাকুরগাঁও -২ আসনের জাতীয় সংসদ সদস্য  মো. আব্দুস সালাম এর উপস্থিতিতে হরিপুর উপজেলার জনসাধারণের  ২০০-২৫০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নিবার্হী অফিসার মো. রায়হানুল ইসলাম , বাংলাদেশ পুলিশ হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল হাকিম আজাদ, উপজেলা বিএনপির সা.সম্পাদক আলহাজ্জ মো.আবু তাহেরসহ হরিপুর উপজেলার বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

‎স্বচ্ছভাবে ত্রাণ বিতরণে  গোয়েন্দা নজরদারিতে  সুষ্ঠু ও  নিরপেক্ষভাবে কার্যক্রম সম্পন্ন হয়েছে ।এটি ছিল সরকারের মানবিক সহায়তার একটি অংশ যাতে সমাজের নিম্ন আয়ের মানুষ ঈদের আনন্দের অংশীদার ভাগাভাগি করতে পারে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন